আজ গ্রামীণ সমাজের নবজাগরণ ও সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১১২তম মৃত্যুবার্ষিকী। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হচ্ছে দিনটি। অথচ ঊনবিংশ শতাব্দীর কালজয়ী সাধক, সাংবাদিক, সাহিত্যিক ও নারী জাগরণের অন্যতম দিকপাল ছিলেন তিনি। ইংরেজ নীলকর, জমিদার, পুলিশ ও শোষক শ্রেণীর বিরুদ্ধে হাতে লেখা পত্রিকা নিয়ে দাড়িয়েছিলেন নিপীড়িত মানুষের পাশে। তার ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ গ্রামীণ-স্বার্থ সংরক্ষণে অল্পদিনেই অধিকার বঞ্চিত মানুষের হাতিয়ার হয়ে উঠেছিল। Read the rest of this entry »





