যুক্তরাষ্ট্রকে অনেকই স্বপ্নের দেশ মনে করে আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ডিভি লটারীর জন্য অনলাইনে আবেদন করে। কিন্তু দোকানে বা সাইবার ক্যাফেতে যারা ডিভি করে থাকেন তাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিৎ। ঠিকঠাক মত ডিভির ছবি না হলে শুরুতেই আপনার আবেদন বাতিল হয়ে যাবে তাই ছবির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০১০-এর অধীনে এবারও ফরম পূরণ করতে হবে অনলাইনে। ফরম পূরণ করে পাঠানো যাবে ২ অক্টোবর থেকে ২ ডিসেম্বর দুপুর ১১টা পর্যন্ত। www.dvlottery.state.gov থেকে ডিভি ২০১০ পূরণ করতে হবে। ডিভি পূরণে সবচেয়ে বেশী নজর দিতে হবে ছবির দিকে। ছবি সঠিক না হলে ফরম বাতিল হয়ে যায়। এছাড়া আবেদনকারীর প্রদত্ত সকল তথ্যই নির্ভূল হতে হবে। Read the rest of this entry »





